সারাদেশ ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:০৮

ফাঁস হওয়া ফোনালাপ বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন: ছাত্রলীগ সভাপতি

ডেস্ক রিপোর্ট।। 

ছাত্রলীগ নেতাদের ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।

সকাল সাড়ে ১১টার দিকে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।

তিনি আরো বলেন, ব্যক্তি আদর্শ চ্যুত হতে পারে, কিন্তু ছাত্রলীগ কখনো আদর্শ চ্যুত হয়নি, সংগঠন কখনো ব্যক্তির দায়ভার নেবে না এমনটাই মন্তব্য করলেন ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আল নাহিয়ান খান জয়।

এছাড়া এসময় বিতর্কিত সাধারণ সম্পাদক রাব্বানীর ডাকসুর পদ নিয়ে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাওয়া হলে নবনিযুক্ত সাধারণ সম্পাদক লেখক বলেন, ডাকসুর বিষয়ে কোন সিদ্ধান্তে যাওয়া আমাদের এখতিয়ার বহির্ভূত। তাই এই বিষয়ে কোম মন্তব্য করতে চাই না।

বিশ্ববিদ্যালয়ের  আবাসিক হল গুলোর নানা অভিযোগ প্রশ্নে সভাপতি জানান, হলের নেতৃত্ব দেয়া সময় সাপেক্ষ ব্যাপার, তবে সব রকম সমস্যা নিয়েই আমাদের কাজ করার ইচ্ছা আছে।

এই সময় ছাত্রলীগের কমিটিতে আরো যারা বিতর্কিত আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে লেখক ভট্টাচার্য বলেন, নির্বাহী কমিটির মিটিংয়ে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে, তবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত সাপেক্ষে সংগঠনের নীতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। পরবর্তী নেতা নির্বাচনে দলের খোঁজ খবর এর পাশাপাশি প্রশাসন ও গগণমাধ্যম থেকেও তথ্য সংগ্রহ করা হবে বলেও জানান ছাত্রলীগের এই নেতা।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ছাত্রলীগ কোনো ব্যক্তির কর্মকাণ্ডের জন্য দায় নেবে না। তিনি আরও বলেন, অসমাপ্ত ও মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো দিয়ে ভালো সম্মেলনের প্রস্তুতি চলছে।