জেলা প্রতিনিধি: কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে এসেছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠেছে কুমিল্লা টাউন হল মাঠ।
শুক্রবার (২৫ নভেম্বর) জুমার নামাজের পর থেকে দলে দলে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। সমাবেশস্থলে অন্তত ২০টি গ্রুপকে খণ্ড খণ্ড দলে স্লোগান দিতে দেখা গেছে।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।
চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেটের পর আগামীকাল শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় গণসমাবেশ করবে দলটি। কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশের আয়োজন চলছে। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আমাদের কাগজ//জেডআই





















