সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ৮৫৭ গ্রাম ওজনের ১৬টি সোনার বার ও একটি ইজিবাইক পাওয়া গেছে। অহিদুজ্জামান (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার হরিদাস ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক মো. অহিদুজ্জামান একই উপজেলার কেড়াগাছি গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল হরিদাস ঠাকুরের আশ্রম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৮৫৭ কেজি ওজনের ১৬টি স্বর্ণের বার ও ১ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ২০০ টাকা মূল্যের একটি ইজিবাইক উদ্ধার করে। অহিদুজ্জামানকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অহিদুজ্জামানকে ইজিবাইকসহ কলারোয়া থানায় হস্তান্তর এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে হস্তান্তর করা হয়েছে।
আমাদেরকাগজ/এইচএম




















