সারাদেশ ২ ডিসেম্বর, ২০২২ ১২:৪২

রাজধানীতে অভিযানে গ্রেপ্তার ৩৫

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনায় ৩৫ জনকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে। সূত্রে  (ডিএমপি)। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, নিয়মমাফিক প্রতিদিনের মত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬২০ পিস ইয়াবা, ২১ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৫২৫ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেনসিডিল ও ২৭ লিটার হাইড্রোক্লোরিক এসিড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে। 


আমাদের কাগজ/এম টি