সারাদেশ ৯ ডিসেম্বর, ২০২২ ০৩:০৮

মির্জা ফখরুলের গ্রেপ্তারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বিক্ষোভ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় বলে খবর পাওয়া গেছে। 

সূত্রে জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকায় গ্রেপ্তারের প্রতিবাদে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা মহাসচিব এর নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, বিএনপির মহাসচিবকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তুহিন, ছাত্রদলের সভাপতি কায়েসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জিজ্ঞাসাবাদ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখিয়েছে ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে ৮ তারিখের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেফতার করেছি।

আমাদের কাগজ/এম টি