সারাদেশ ৯ ডিসেম্বর, ২০২২ ০৩:২৯

যে স্থানে সমাবেশের অনুমতি পেলো বিএনপি 

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ অবশেষে সমাবেশের অনুমতি পেল বিএনপি। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘যেহেতু কমলাপুর স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ হবে, তাই আমরা গোলাপবাগ মাঠের কথা ভাবছি। আশা করি সেখানে সমাবেশ করতে পারব।’ জানা যায়, আগামী ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।

 

জানা গেছে— কমলাপুর স্টেডিয়ামে অনুমতি না পেলে রাজধানীর গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চায় বিএনপি। বিষয়টি নিয়ে আলোচনা করতে শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধিদল।

১০ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য অনড় ছিল বিএনপি। এর আগে বৈঠকে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য রাজধানীর কমলাপুর স্টেডিয়াম মাঠের জন্য অনুমতি চায় বিএনপি। তবে ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে মিরপুরে সরকারি বাঙলা কলেজ মাঠে গণসমাবেশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়।

আমাদের কাগজ/এম টি