সারাদেশ ১০ ডিসেম্বর, ২০২২ ১০:৫৮

রাজধানীতে মিলছে না গণপরিবহন, ভোগান্তিতে অফিসগামীরা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীতে সকাল থেকেই একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। অল্প কিছু নিজস্ব গাড়ী চোখে পড়লে ,দেখা মেলেনি কোন গণপরিবহনের। নানা প্রতিকূলের মধ্যে আজ শুরু হয়েছে বিএনপি সমাবেশ। আর এতেই ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসগামীরা। 

এদিকে শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকে রাজধানীর গোলাপবাগ মাঠে নেতা কর্মীদের আগমন চোখে পড়ে। 
একে ঘিরেই গতকাল রাত থেকে পুলিশি টহল থেকে শুরু করে নিরাপত্তার চাদরে ভাসছিলেন রাজধানীবাসি। তবে নিরাপত্তার কোন ত্রুটি ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। 

 

সরজমিনে দেখা যায়, রাস্তা মেটামুটি অনেকটা ফাকা ছিল। তবে ভিড় ছিল শুধু নাস্তার হোটেল গুলোতে।এছাড়া বেশিরভাগ দোকান গুলো বন্ধ দেখা গেছে।  গণপরিবহন না থাকাতে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামীদেরে। একে রাস্তায় গনপরিবহন নেই অন্যদিকে ভাড়া নিয়ে পরতে হচ্ছে ভোগান্তিতে। এছাড়া হেঁটে অফিসের দিকে যাচ্ছেন অনেকে। 

আরিফ হোসেনের এক বেক্তির সাথে কথা হলে তিনি জানান, সকালে রাস্তায় বের হয়ে দেখি কোন গনপরিবহন নেই। যাও বা আছে ভাড়া চাচ্ছে তিন গুন।  
এ মাসেই নতুন চাকরিটা হল। লেট এ গেলে মাইনে থেকে কাটা পরবে মাসিক বেতনও।   

আরাফাত সিকদার নামে এক বেক্তি দাবী করে জানান, আমি রোজ হাটতে বের হই বাসা থেকে। আজ বের হইনি। এখন কি হয় বলতে পারি। এমনি শুনেছি দলের কিছু নেতারা জেলে রয়েছে। আমাদের নিরাপত্তাটা কে দেবে? 

প্রসঙ্গত সমাবেশে অংশ নিতে ইতিমধ্যেই গোলাপবাগ মাঠে দেখা গিয়েছে কর্মীদের দারুন উচ্ছ্বাস । এর মধ্যেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বেলা ১১টায় শুরু হবে কাঙ্ক্ষিত এ সমাবেশ ।এ দিকে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল থেকেই সমাবেশস্থ ফিক্সিং হওয়ার পর পর রাত ভর কর্মীদের আনাগোনা শুরু হয়। সমাবেশস্থলে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। রাতেই প্রায় ভরে যায় গোলাপবাগ মাঠ। 

এদিকে শনিবার ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন কর্মীরা। ইতোমধ্যে বিএনপি কর্মীদের উপস্থিতি মাঠ ছাড়িয়ে নেমেছে সড়কে। মিছিল আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। তবে সমাবেশে আসার পথে পুলিশ ও ক্ষমতাসীনদের বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ বিএনপির। কর্মীরা বলছেন, অকারণেই তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। অনেকেই ফিরে যেতে বাধ্য হয়েছে। কেউ আবার পায়ে হেঁটে সমাবেশে এসেছেন।

এর আগে  নয়াপল্টন নয়, রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় সমাবেশ শুরু হবে বলে জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

উল্লেখ্য, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আমাদের কাগজ/এম টি