সারাদেশ ১৭ ডিসেম্বর, ২০২২ ০১:৩০

হেফাজতের ৭ দফা ঘোষণা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তিসহ ৭ দফা দাবি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীতে হেফাজতের ওলামা মাশায়েখ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

তথ্য মতে, ফাজতে ইসলাম বাংলাদেশের সম্মেলনে নতুন ৭ দফা দাবি এবং তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ প্রায় সাড়ে আট বছর পর রাজধানীতে শনিবার (১৭ ডিসেম্বর) এই সম্মেলনের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য শীর্ষ আলেম ওলামা ও নেতাকর্মী সম্মেলনে অংশ নিয়েছেন। 

মূলত হেফাজতের সাবেক আমির মকবুল শাহ আহমদ শফী ঘোষিত ১৩ দফা দাবি বাস্তবায়ন ও আলেম ওলামাদের মুক্তি, শিক্ষা কারিকুলামে ধর্ম শিক্ষার পরীক্ষা বাধ্যতামূলক করাসহ বিভিন্ন দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের আয়োজন করা হয়।

 

হেফাজতের সাত দাবি হলো :

১. অবিলম্বে হেফাজত নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি দিতে হবে।

২. নেতাকর্মীদের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

৩. ইসলাম ও বিশ্বনবী (সা.) কে কটুক্তিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে।

৪. কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

৫. শিক্ষা কারিকুলামে ধর্মীয় শিক্ষার পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে।

৬. জাতীয় শিক্ষা কমিশনে হাইয়াতুল উলিয়ার প্রতিনিধি থাকা বাধ্যতামূলক করতে হবে।

৭. বিশ্ব ইজতেমায় বিতর্কিত মাওলানা সা‘দ কে আসার অনুমতি দেওয়া যাবে না।

আমাদের কাগজ/এম টি