নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে অজান্তা বেগম (২৫) নামের এক নারী পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার, ১৭ ডিসেম্বর বিকালে আবাসিক হোটেল ঝিলিকের ২০৪ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাসপাতালের রেজিষ্টার অনুযায়ী অজান্তা বেগমের স্বামীর নাম সুজন (৩২)।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে অজান্তা ও সুজন স্বামী-স্ত্রী পরিচয়ে কুয়াকাটায় এসে ওই হোটেলে ওঠেন। পরে দুপুরে হোটেল কর্তৃপক্ষ তাদের বাইরে থেকে ডাকাডাকি করার পর কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ওই কক্ষের তালা ভেঙে অজান্তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
মহিপুর থানার ওসি খোন্দকার মো. আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আমাদেরকাগজ/ এইচকে





















