রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে ট্রাক, অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুর্শা ইউনিয়নের নেংটিছিড়া ব্রিজ এলাকার রংপুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সহির উদ্দিন, খাদেমুল ইসলাম, আজানুর রহমান এবং হাবিবুল্লা। হাসপাতালে নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এসময় মহাসড়কের নেংটিছেড়া ব্রিজের কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ইজিবাইকটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
আমাদেরকাগজ/এইচএম





















