সারাদেশ ২৪ ডিসেম্বর, ২০২২ ০৮:২১

তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ শরীয়তপুরের গোসাইরহাটে রুনা হাওলাদার (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে আলাওলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গোসাইরহাট থানার উপপরিদর্শক মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

রুনা ওই ইউনিয়নের কান্দি গ্রামের মাহমুদ আলী সরকারের ছোট মেয়ে।

পুলিশের সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ ডিসেম্বর)  বিকেলে পরিবারের সবার অজান্তে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন রুনা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে তার পরিবার জানিয়েছেন। নিহত রুনা মাঝে মধ্যে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন আবার ফিরে আসতেন বলে জানিয়েছে পরিবার।

গোসাইরহাট থানার উপপরিদর্শক মতিউর রহমান বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য শনিবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে। থানায় একটি অপমৃত্যুর মামলা চলমান। 

আমাদের কাগজ/এম টি