সারাদেশ ২৫ ডিসেম্বর, ২০২২ ১১:১৩

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোর প্রতিনিধি: যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের পোস্ট অফিস পাড়ার আব্দুস সাত্তারের ছেলে শিমুল হোসেন (৩০), কাজিপাড়ার আবদুল মান্নানের ছেলে খোকন (৩৫) ও উপশহর ৬ নম্বর সেক্টরের আরমান (৩৫)।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলযোগে শিমুল হোসেন ধর্মতলা থেকে চাঁচড়ার দিকে যাওয়ার সময় এক পথচারীকে সাইড দিতে গিয়ে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। একই সময়ে যশোর-মাগুরা সড়কের মনোহরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে খোকন ও আরমান মারা যান।

আমাদেরকাগজ/এইচএম