সারাদেশ ৩১ ডিসেম্বর, ২০২২ ০৯:০৭

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, মা-মেয়েসহ দগ্ধ ৩

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে মা-মেয়েসহ তিনজন দগ্ধের ঘটনা ঘটেছে। দগ্ধরা হলেন, ডালিয়া আক্তার (৩৫), তার মা আলেয়া বেগম (৫০) ও ডালিয়ার ভাতিজি আনজানা রহমান লাইজু (৩০)।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উত্তরখানের রাজাবাড়ি আটিপাড়া ড্রিম প্যালেস নামে একটি ৮ তলা ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটেছে। 

বর্তমানে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, ডালিয়া আক্তার (৩৫), তার মা আলেয়া বেগম (৫০) ও ডালিয়ার ভাতিজি আনজানা রহমান লাইজু (৩০) অগ্নিকান্ডে দগ্ধ ডালিয়ার স্বামী মো. দবিরুল ইসলাম জানান, বাড়িটির তৃতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে থাকেন তারা। সন্ধ্যায় স্ত্রী ও মাহজাবিন ইসলাম দিনিয়া নামে মেয়ে সন্তানকে নিয়ে বাইরে থেকে বাসায় আসেন তিনি। এরপর ডালিয়া তার মা আলেয়া বেগম ও ভাতিজি লাইজুকে নিয়ে রান্না ঘরে যান। সেখানে চা রান্না করার জন্য অটো চুলাতে আগুন জ্বালাতেই বিকট বিস্ফোরণ হয়।

এ বিষয়ে বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, তাদেরকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আমাদের কাগজ/এম টি