সারাদেশ ১ জানুয়ারি, ২০২৩ ০১:২৬

দেশে করোনার নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ দেশে করোনার ওমিক্রনের নতুন উপধরন বিএফ-৭ শনাক্ত হয়েছে। চীন থেকে আসা এক চীনা নাগরিকের শরীরে নতুন এই উপধরন শনাক্ত হয়েছে।

রোববার (১ জানুয়ারি) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. তাহমিনা শিরিন এ তথা জানিয়েছেন।

তিনি জানান, তার (চীনা নাগরিক) নমুনার জিনোম সিকোয়েন্স করে এই নতুন ধরন চিহ্নিত করা হয়েছে। তবে আক্রান্ত নাগরিক সুস্থ আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, মহাখালীর ডিএনসিসি হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা চার চীনা নাগরিকের নমুনার জিনোম সিকোয়েন্স করে একজনের শরীরে বিএফ.৭ শনাক্ত হয়েছে। বাকি তিনজনের মধ্যে দুজনের ওমিক্রন বিএ ৫.২ উপধরন এবং আরেকজনের বিএ ৫.২.১ উপধরন শনাক্ত হয়েছে।


আমাদের কাগজ/এম টি