সারাদেশ ৬ জানুয়ারি, ২০২৩ ০২:৩৯

চট্টগ্রামের হালিশহরে ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বড়পোল মোড়ে ইস্টার্ন ব্যাংকের একটি শাখায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক কারণে এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত তদন্তসাপেক্ষে জানা যাবে।

আমাদের কাগজ/এম টি