চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে ২ কেজি ৩৩০ গ্রাম সোনার বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের জুতার ভেতর বিশেষ পদ্ধতিতে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ারার ছাতরী ইউনিয়নের সুনীল পালের ছেলে বাসু পাল ওরফে সুমন (৩৫) ও বাঁশখালীর কালিপুর ইউনিয়নের মৃত শশাঙ্ক পালের ছেলে রতন পাল (৬০)।
পুলিশ জানায়, সকালে সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন দুইজন। তাদের গতিবিধি সন্দেহজনক হলে টহলরত সীতাকুণ্ড থানার একটি দল তল্লাশি চালায়। পরে দুই আসামির জুতা থেকে সোনার বার জব্দ করা হয়।
আমাদেরকাগজ/এইচএম


















