পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক এলাকায় কামরুল ইসলাম (৩৫) ও খোকন সরকার (৩৩) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলার তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলায় পৃথক স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, কামরুল জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের যুগিগছ এলাকার আব্দুল জব্বারের ছেলে ও খোকন দেবীগঞ্জ উপজেলার নতুন বন্দর এলাকার দুলাল হোসেনের ছেলে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এবং তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আমাদেরকাগজ/এইচএম





















