সারাদেশ ২৮ জানুয়ারি, ২০২৩ ১২:৪৭

কবরস্থানে যুবকের ঝুলন্ত লাশ

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ,সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে একটি কবরস্থানের গাছে ঝুলে থাকা মনির খান মোল্লা (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নের হাম্মাদিয়া দীঘির পাড়স্থ কবরস্থান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। পরে সামাজিক মাধ্যমে তার ছবি ছড়িয়ে পড়লে স্বজনরা এসে লাশটি শনাক্ত করেন।

তথ্য অনুযায়ী, মৃত মনির খান মোল্লা মাগুরার মোহাম্মদ পুরের নাওভাঙা গ্রামের জমির মোল্লার ছেলে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বর্তমানে দিনমজুর হিসেবে বিভিন্ন স্থানে কাজ করে জীবিকা নির্বাহ করছিল। তিনি জিপিএইচ ইস্পাত কারখানায় অস্থায়ী শ্রমিকের কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) সকালে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোটকুমিরা হাম্মাদিয়া দিঘির পাড়স্থ কবরস্থানে এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী।পরে তারা পুলিশে খবর দিলে খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ লাশটি উদ্ধার করে। কিন্তু তাৎক্ষণিক ছেলেটির পরিচয় মেলেনি। সামাজিক মাধ্যমে তার ছবি ছড়িয়ে পড়লে দুপুরে তার স্বজনরা এসে লাশটি শনাক্ত করেন। 

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, বৃহস্পতিবার সকালে হাম্মাদিয়া দীঘিরপাড়স্থ কবরস্থানে যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। কবরস্থানটি পাহাড়ের সঙ্গে লাগোয়া ও ছোটবড় নানারকম গাছে ভর্তি। সেখানে একটি গাছে তার লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে আমরা ধারণা করছি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের হবে।

আমাদের কাগজ/এমটি