ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মহানগর যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহানগর যুবলীগের সদস্য শামীমসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে যু্বলীগ নেতাসহ ৩২ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে শরীফুল ইসলাম বাদী হয়ে ১২ জনের নামে ও অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন।
তিনি বলেন, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। এই ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আগামীকাল রোববার (২৯ জানুয়ারি) আদালতে পাঠানো হবে।
আমাদেরকাগজ/এইচএম





















