সারাদেশ ২৯ জানুয়ারি, ২০২৩ ০৮:২০

ডেঙ্গু আক্রান্ত আরও ১৪ জন,যারা সবাই হাসপাতালে 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরআগে গত কাল (শনিবার) আক্রান্তের সংখ্যা ছিল ছয়জন। রোববার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জনের মধ্যে ঢাকায় আটজন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ছয়জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৫ জন। এর মধ্যে ঢাকায় ২৬৩ জন এবং ঢাকার বাইরে ২৮২ জন চিকিৎসা নেন। এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮৩ জন। উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে ২৮১ জন মারা যান। 

একইসময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৪৮৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ২৩০ জন, ঢাকার বাইরে সারাদেশে ২৫৩ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

আমাদের কাগজ/এমটি