সারাদেশ ২৯ জানুয়ারি, ২০২৩ ০৮:৩৭

চবিতে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৩

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধিঃ শিক্ষা সফর নিয়ে বৈঠকে কথা-কাটাকাটিকে জের ধরে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। রোববার (২৯ জানুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।জানা গেছে, রোববার দুপুরে কলেজের পরিসংখ্যান বিভাগে শিক্ষা সফর নিয়ে একটি বৈঠক হয়। এ সময় বৈঠকে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনির উদ্দিন জানান, রোববার দুপুরে শিক্ষা সফরের একটি বৈঠক নিয়ে ঝামেলা হয়েছে। এ সময় কয়েকজন আহত হয়েছেন।

চকবাজার থানার ইনচার্জ (ওসি) মনজুর কাদের জানান, রোববার (২৯ জানুয়ারি) দুপুরে একটি বিভাগের শিক্ষা সফর নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। ইতোমধ্যে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

ইনচার্জ (ওসি) মনজুর কাদের আরও জানান, ‘দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই পক্ষ এখনও আছে, আমারা তাদের থামানোর চেষ্টা করছি। ঘটনাস্থলে পুলিশ ও প্রক্টরিয়াল বডি আছে।’

আমাদের কাগজ/এমটি