সারাদেশ ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:৪২

ঢাকার সিএমএম আদালত ভবনে আগুন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে যাচ্ছে দমকল বাহিনীর দুটি ইউনিট।মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া একটার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

জানা যায়, বেলা ১টা ২২ মিনিটে তারা আগুন লাগার খবর পেয়েছেন। এরপর সদরঘাট কেন্দ্র থেকে দমকলের দুই ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

আমাদের কাগজ/এমটি