সারাদেশ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:০৩

মাছে ক্ষতিকর রং, ব্যবসায়ীকে জরিমানা 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ দিনটি ছিল রবিবার (সকাল) বাগেরহাট শহরের কেবি মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভি্যান পরিচালনা করে। আর তাতেই বেড়িয়ে আসে 'থলের বিড়াল'। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান কালে সামুদ্রিক মাছে ক্ষতিকর রং দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানার খবর পাওয়া যায়।

অভিযুক্তের ব্যবসায়ীর নাম- মো. আকবর সর্দার। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযানকালে রাসায়নিক ক্ষতিকর রং মিশিয়ে সাদা রঙের জাভা, ভোলা ও তুলার ডাটি মাছ রঙিন করার সময় এক মাছ ব্যবসায়ী হাতে নাতে ধরা পড়েন। ক্ষতিকর রং মিশিয়ে সাদা মাছ রঙিন করার অপরাধে ওই মাছ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরে তার কাছে থাকা ক্ষতিকর রং মেশানো মাছ ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে থাকবে বলে জানায় অধিদপ্তর। 
 

আমাদের কাগজ/এমটি