সারাদেশ ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:২২

বয়স অল্প হওয়ায় ভুল করেছি : পূজা

বিনোদন ডেস্ক : নতুন প্রজন্মের জনপ্রিয় নায়িকা পূজা চেরী। জাজ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে নায়িকা হিসেবেই বড় পর্দায় পথচলা শুরু। অল্প সময়ের মধ্যেই নিজের সৌন্দর্য এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে জয় করেছেন অসংখ্য মানুষের ভালোবাসা।

সোমবার, ২০ ফেব্রুয়ারি ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন পূজা। যেখানে নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তবে কোন ভুলের কারণে ক্ষমা চেয়েছেন, সেটি উল্লেখ করেননি নায়িকা।

পূজা লিখেন, আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ (জাজ মাল্টিমিডিয়া) আমাকে নায়িকা হিসেবে লঞ্চ (অভিষেক) করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরও অনেকেই।

তিনি আরও বলেন, আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।

আমাদেরকাগজ/ এইচকে