আমাদের কাগজ ডেস্কঃ সাতক্ষীরায় নবম শ্রেণির ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে একই দিন সকালে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ঘটনায় সম্পৃক্ত তিনজনকে আসামি করে সদর থানায় এজাহার দাখিল করেছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর থানার ইনচার্জ ওসি (তদন্ত) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী সেই স্কুল ছাত্রী পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ছিলেন।
আসামিরা হলেন- শহরের টিভি সেন্টারের পেছনের বাসিন্দা রিপন ও শামসুর রহমান এবং তার বখাটে ছেলে রাজ।
জানা গেছে, স্কুলে ও কোচিংয়ে যাওয়ার পথে একই এলাকার রাজ তাকে উত্ত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। ভুক্তভোগী ছাত্রী প্রতিদিনএ ঘটনার জের ধরে রাজের পরিবারকে সতর্ক করা হলেও কার্যত বেপরোয়া ছিলেন রাজ। পরে গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি গোপন মোবাইল জব্দ করা হয়েছে। পরে মোবাইলের সূত্রধরে রিপনকে রাতেই আটক করে পুলিশ।
ইনচার্জ ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাজ ও রিপনসহ তিনজনকে আসামি করে থানায় এজাহার জমা দিয়েছেন। ঘটনাটি অধিকতর ক্ষতিয়ে দেখা হচ্ছে।
আমাদের কাগজ/এমটি




















