আমাদের কাগজ ডেস্কঃ গাজীপুরের ব্রাদার্স ফ্যাশন নামে একটি পোশাক কারখানা ও বৈদুতিক সামগ্রীর গুদামের মালামাল আগুনে পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোগড়া এলাকায় সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.তশারফ হোসেন জানান, গাজীপুরের ভোগড়া এলাকায় ব্রাদার্স ফ্যাশন নামে ছোট একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে পুড়ে যায় ওই কারখানার মেশিনপত্র ও মালামাল। আগুন এ সময় পাশের একটি বৈদ্যুতিক সামগ্রীর গুদামে ছড়িয়ে পড়লে সেখানে থাকা মালামাল আগুনে পুড়ে যায় ।
প্রায় এক ঘণ্টারর চেষ্টায় ফায়ার সার্ভিস এ আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়।
তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।
আমাদের কাগজ/এমটি





















