সারাদেশ ৬ মার্চ, ২০২৩ ০৩:৫৭

সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ : নিহত ৩ জনের মরদেহ হস্তান্তর

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর সায়েন্সল্যাবের একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এদিনে তাদের (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হলে,পরে দুপুর ১টায় তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। সোমবার (০৬ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। 

হস্তান্তর করা লাশ গুলো হচ্ছে- শফিকুজ্জামান (৪৫), আব্দুল মান্নান (৬৫) ও তুষার (৩৫) 

এ ব্যাপারে নিউমার্কেট থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন,  নিহত তিনজনের মরদেহের ময়নাতদন্ত শুরু হয়। পরে ময়নাতদন্ত শেষে দুপুরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, নিহত শফিকুজ্জামানের গ্রামের বাড়ি শরীয়তপুরে। তিনি নিউ জেনারেশন নামে একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। আর আব্দুল মান্নান একই প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজধানীর লালবাগের বাসিন্দা। নিহত তুষারের গ্রামের বাড়ি নরসিংদীতে। তিনিও সেখানে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. ফাহমিদা আখতার জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে। 

উল্লেখ্য, সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণে বিধ্বস্ত ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সোমবার (৬মার্চ) ওই ভবনে গিয়ে দেখা গেছে, ‘ঝুঁকিপূর্ণ ভবন' লেখা সাইনবোর্ড ঝুলছে। এতে নিরাপত্তা হীনতায় ভুগছেন আশেপাশের ভবন মালিকরা।  

আমাদের কাগজ/এমটি