সারাদেশ ৭ মার্চ, ২০২৩ ১২:৫৮

সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক নদীতে 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ খাগড়াছড়ির দীঘিনালায় সেতু ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে । এতে গুরুতর হতাহতের ঘটনা না ঘটলেও আপাদত বিকল্প এ সেতু দিয়ে ছোট যানবাহন চলাচল করলেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে দীঘিনালা উপজেলার মাইনী সেতুতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় দীঘিনালা থেকে সাজেক ও বাঘাইছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, সীমান্ত সড়কের কাজের জন্য নিয়ে যাওয়া পাথর বহনকারী একটি ট্রাক বাঘাইছড়ি উপজেলার দিকে প্রবেশের সময় সেতুর ওপর উঠলে পাটাতন ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে দুর্ভোগ এ পরে যান সড়কের যাত্রী সাধারণ। স্থানীয় কারো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি এখনও। 

দীঘিনালা ফায়ার স্টেশনের সাব-অফিসার পংকজ বড়ুয়া জানান, ওভারলোডের কারণে এ ঘটনা ঘটেছে। আমরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।

আমাদের কাগজ/এমটি