সারাদেশ ৭ মার্চ, ২০২৩ ০৬:০৫

এবার গুলিস্তানে ভবন বিস্ফোরণ, নিহত ৪: বাড়তে পারে নিহতের সংখ্যা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। 

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, গুলিস্তানের সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।

ফায়ার সার্ভিসে দেওয়া তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে নিশ্চিত করেছেন। 

আমাদের কাগজ/এমটি