সারাদেশ ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৪২

গুলিস্তানে কেনাকাটায় আলোচিত রিফাত হত্যা মামলার আসামী মিন্নি, পেলেন ডিসকাউন্টও!

ডেস্ক রিপোর্ট।।

বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার স্বাক্ষী থেক সাত নম্বর আসামী হওয়া আয়শা সিদ্দিকা মিন্নি এখন ঢাকায়। চিকিৎসা ও আইনি সহায়তার কাজে গত রবিবার বাবা মোজাম্মেলের সাথে তিনি ঢাকা আসেন। 

বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান, এর মধ্যে আইনজীবী জেড আই খানের সঙ্গে দেখাও করেছেন পিতা-কন্যা।এরপর মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তারা যান রাজধানীর গুলিস্তানে কেনাকাটা করতে। সেখানে মিন্নিকে দেখে চিনতে পারে সেখানকার লোকজন। ভিড় জমে যায়। দোকানদাররা কেনাকাটাতে ছাড় দিয়েছে বলে মিন্নির বাবা মোজাম্মেল জানান। 

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন,  কিছুদিন আগেও মানুষজন আমাদের দিকে, আমার মেয়ে মিন্নির দিকে কেমন কেমন করে করে তাকাতো। লজ্জায় বের হতে পারতাম না কিন্তু এখন লোকজন দেখলে উচ্ছ্বাস প্রকাশ করে। তিনি বলেন, 'মিন্নির জামিন হওয়ার পর একদম পাল্টে গেছে পরিস্থিতি। 

মিন্নিকে নিয়ে মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে কেনাকাটা করতে গিয়ে সংবাদমাধ্যমকে মোজাম্মেল হোসেন কিশোর  বলেন, মিন্নিকে দেখে মানুষের উচ্ছ্বাসের শেষ নেই। পুরো মার্কেটের মানুষ একত্র হয়ে গিয়েছিল। মেয়েকে জামা-কাপড় কিনে দিলাম। দোকানিও খাওয়াতে চেয়েছে। দামে ডিসকাউন্ট দিয়েছে।

মিন্নির বাবা বলেন, মানুষ শুধু জড়োই হয় না। ছবি তুলবেই তুলবে। ছবি তোলার জন্য ভিড় সামলানো যায় না। মোজাম্মেল হোসেন কিশোর বলেন, এটা মানুষের সম্মান। এই সম্মানের মর্যাদা যেন তারা রাখতে পারেন।