সারাদেশ ১২ মার্চ, ২০২৩ ১১:৪৬

পুলিশ পরিচয়ে প্রেম অতঃপর বিয়ের প্রস্তাব দিতে এসে আটক   

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ পরনে ছিল পুলিশের পোশাক। বোঝার উপায় ছিল না আসল কিনা নকল। অত'পর মেয়ে দেখার একপর্যায়ে তার কথাবার্তায় সন্দেহ হয় বাড়ির লোকজনের। পরে থানা পুলিশে সংবাদ দেয় মেয়েটির পরিবার।

জানা যায়, নওগাঁর পত্নীতলা উপজেলায় পুলিশ পরিচয়ে পাত্রী দেখতে এসে এক প্রতারক প্রেমিক আটক হয়েছেন।রোববার (১২ মার্চ) পত্নীতলা থানার এসআই জাফর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১১ মার্চ) রাতে উপজেলার দিবরদিঘী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত ব্যক্তি হলেন, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে সোহেল রানা (২৪)।

ভুক্তভোগী মহদিপুর গ্রামের আলমগীর হোসাইনের মেয়ে। 

ঘটনা সূত্র জানা যায়, মোবাইল ফোনে কথোপকথন থেকে প্রেমে রুপ নিলে শনিবার বিকেলে প্রেমিকাকে দেখতে তাদরে বাড়ি আসেন রানা। এ সময় তার পরনে ছিল পুলিশের পোশাক।  এ সময় মেয়ে দেখার একপর্যায়ে তার কথাবার্তায় সন্দেহ হয় বাড়ির লোকজনের। পরে থানা পুলিশে সংবাদ দেয় মেয়েটির পরিবার। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে, তিনি ভুয়া পুলিশ বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। 

এসআই জাফর আহমেদ জানান, শনিবার রাতে সোহেল রানা আটক করা হয়েছে। রোববার সকালে মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।

আমাদের কাগজ/এমটি