আমাদের কাগজ ডেস্কঃ ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রশিক্ষণ কমান্ডারসহ নয়জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। এ সময় তাদের বান্দরবানের টঙ্কাবতী এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (১৩ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। এর আগে রোববার (১২ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আটক কৃত জঙ্গি সংগঠনটির পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন চম্পাইসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
রোববার (১২ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।তবে এখনও তাদের পরিচয় ও নাম সনাক্ত করা সম্ভব হয়নি।
বিস্তারিত আসছে...
আমাদের কাগজ/এমটি





















