গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কাউন্টার টেরোরিজম ইউনিটের এক দল জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এই অভিযানে আটক করা হয়েছে জঙ্গি গ্রুপের দুই সদস্যকে এবং উদ্ধার করা হয়েছে জিহাদি বিভিন্ন বই পুস্তক।
গত ২৫ সেপ্টেম্বর রাত ১০ টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই সদস্যের নাম মেহেদি হাসান জয় (২১) ও ইমন (১৯)।
জানা যায়, গত রাতে কাউন্টার টেরোরিজম ইউনিটের এক দল নোয়াখালীর চাটখিল থেকে গোপন সংবাদের ভিত্তিতে জয়কে আটক করে পরে জয়ের দেয়া তথ্যমতে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ইমনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে বিপুল পরিমান জিহাদি বই, একটি ল্যাপ্টপ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে পুলিশের সাথে কথা হলে তারা জানিয়েছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, এবং তারা প্রাথমিকভাবে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সাথে জরিত থাকার কথা স্বীকার করেছে।
সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জরিত থাকায় এই দুইজনের বিরুদ্ধে নোয়াখালীর চাটখিল থাকায় মামলা প্রক্রিয়াধীন





















