সারাদেশ ১৮ মার্চ, ২০২৩ ১১:০৬

নারায়ণগঞ্জে বিস্ফোরণের পর ভবনে আগুন

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরই ভবনটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

শনিবার (১৮ মার্চ) সকাল ৯টা ২ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা আক্তার ঢাকা মেইলকে বলেন, সকাল ৯টা ২ মিনিটে নিতাইগঞ্জে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও তিনটি ইউনিট পাঠানো হয়েছে।

কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।