সারাদেশ ১৯ মার্চ, ২০২৩ ০৮:৪৬

জমি নিয়ে বিরোধ, সংঘর্ষের জেরে যুবক নিহত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলায় জমি নিয়ে বিরোধ অত'পর সংঘর্ষের ঘটনা ঘটলে এতে তাহেরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহতের খবর পাওয়া যায়। এর আগে, শনিবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার ছাতিয়ানতলা গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (১৯ মার্চ) সোনাতলা থানার ইনচার্জ (ওসি) সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ব্যক্তি উপজেলার ছাতিয়ানতলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ।

স্থানীয়রা জানান, তাহেরুলের সঙ্গে তার চাচা মঞ্জুরের বাড়ির জায়গা নিয়ে দ্বন্দ্ব ছিল। শনিবার(১৯ মার্চ) বিকেলে সেই জায়গা মাপার জন্য দিন নির্ধারণ করা হয়। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা যায়। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রতিপক্ষরা তাহেরুলকে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে একই দিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, শনিবার (১৯ মার্চ) বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

আমাদের কাগজ /এমটি