সারাদেশ ৬ এপ্রিল, ২০২৩ ১১:২৩

ডাক্তার সেজে চুরি, গ্রেপ্তার ৬

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর অভিজাত এলাকার বিভিন্ন বাসা-বাড়ীতে চুরি করতে গিয়ে চক্রের প্রধান আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তারা বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ। বুধবার (৫ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তিনি। 

এ সময় তিনি জানান, প্রাথমিকভাবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানাননি তিনি। তবে তারা চিকিৎসকের অ্যাপ্রোন পরে, মুখে মাস্ক এবং গলায় আইডি কার্ড ঝুলিয়ে চুরি করতেন। সেই চোরচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

ডিসি আহাদ বলেন, ডাক্তার সেজে বিভিন্ন বাসায় ঢুকে চুরি করা চক্রের প্রধান আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি করা ১০টি মোবাইল ফোন ও ২টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

আমাদের কাগজ/এমটি