সারাদেশ ৮ এপ্রিল, ২০২৩ ১২:১০

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ঝালকাঠির রাজাপুরে রাবিনা আক্তার নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাবিনা আক্তার ওই গ্রামের মনজু খানের মেয়ে। রাবিনা রাজাপুর পাইলট সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার পাহলান নিশ্চিত করেছেন। 

সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাবিনা আক্তারকে ঘরের মাচা থেকে কাঠ নামাতে বলেন তার মা শাবানা বেগম। এরপর শাবানা বেগম বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের বাইরে থেকে রাবিনাকে ডাক দেন তিনি। কোনো শব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখেন আড়ার সঙ্গে ঝুলছে রাবিনা। এরপর চিৎকার শুরু করেন শাবানা বেগম। তার চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসে। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন 

থানা উপপরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার পাহলান বলেন, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

আমাদের কাগজ/এমটি