সারাদেশ ৮ এপ্রিল, ২০২৩ ০৩:২১

আম গাছ নিয়ে বাগবিতণ্ডা, ভাইয়ের হাতে ভাই খুন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ লালমনিরহাটের হাতীবান্ধায় জমিতে আম গাছ উপড়ে ফেলাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে। এ সময় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই জাকিরুল ইসলাম মিস্টার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

শনিবার ( ৮ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে শুক্রবার দুপুরে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রান্নাথ পাটিকা পাড়া গ্রামের কেরামত আলী  দুই ছেলে জহুরুল ইসলাম ও জাকিরুল ইসলাম মিস্টার। জহুরুল ইসলামের লাগানো আম গাছ ছোট ভাই জাকিরুল ইসলাম মিস্টার উপড়ে ফেলাকে কেন্দ্র করে  কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই জহুরুল ইসলাম ছোট ভাই জাকিরুল ইসলাম মিস্টারকে লাঠি দিয়ে আঘাত  করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন মিস্টারকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শনিবার সকালে জাকিরুল ইসলাম মিস্টার মারা যান।

তার বৃদ্ধ বাবা কেরামত আলী বলেন, তিন ভাইয়ের কেনা জমিতে আম গাছ লাগায় জরুল ইসলাম। সেই আমগাছ ছোট ছেলে জাকিরুল ইসলাম মিস্টার উপড়ে ফেলে দুই ভাইয়ের মধ্যে মারামারি শুরু হয়। এসময় বড় ছেলে জহুরুল জাকিরুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। আমি এগিয়ে যাই এতে তাদের লাঠির আঘাতে আমি নিজেও আহত হই।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, দুই ভাইয়ের মারামারির ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা হয়েছে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় জাকিরুল ইসলাম মিস্টার মারা যান। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের প্রস্তুতি চলছে।

আমাদের কাগজ/এমটি