কক্সবাজার প্রতিনিধি: অসুস্থ হয়ে পাঁচদিন পাহাড়ের পাদদেশে আটকে পড়া হাতির বাচ্চাটাকে শত চেষ্টা করেও বাঁচানো যায়নি। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে হাতের বাচ্চাটি মারা যায়।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের জঙ্গল মৌজা নামক পাহাড়ি এলাকায় গত সোমবার রাতে মায়ের সঙ্গে এসে আটকে হাতির বাচ্চাটি।
বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, ‘মঙ্গলবার স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে আমাদের বন বিভাগের টহল দল সেখানে যায়। এরপর দোলহাজারা সাফারি পার্কের ভেটেনারি চিকিৎসককে খবর দেওয়া হয়। মঙ্গলবার দুপুরের পর থেকে বাচ্চাটির চিকিৎসা শুরু হয়। কিন্তু বাচ্চাটাকে শত চেষ্টা করেও বাঁচানো যায়নি। ময়নাতদন্তের পর বাচ্চাটাকে মাটিতে পুতে ফেলা হবে।’
আমাদেরকাগজ/এইচএম




















