আমাদের কাগজ ডেস্কঃ বুড়িমারী উপজেলায় স্বামীর দায়ের কোপের আঘাতে স্ত্রী নিহত হয়েছে বলে জানা গিয়েছে। নিহতের নাম সাহিদা বেগম বয়স আনুমানিক (২৬)। শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মুগলি বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (১৬ এপ্রিল) লালমনিরহাটের পাটগ্রাম থানার ইনচার্জ ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, মুগলিবাড়ি গ্রামের দুলাল মিয়ার সঙ্গে পাশের গ্রামের সাহিদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কোন্দোল ছিল। শনিবার সন্ধ্যার পর থেকে আবারও পুনরায় বিরোধ শুরু হয় তাদের। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হন।
স্থানীয়রা জানান,ঘটনার পর পর নিহতের স্বামী ঘটনা স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে ইনচার্জ ওমর ফারুক জানান, শনিবার সন্ধ্যায় গৃহবধূকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পাটগ্রাম থানার পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেন। ময়না তদন্তের পর বাকিটা জানা যাবে বলে জানান তিনি।
আমাদের কাগজ/এমটি






















