সারাদেশ ২৭ এপ্রিল, ২০২৩ ০৮:৩১

সাতক্ষীরায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার সদর উপজেলায় কলারোয়া উপজেলায় পাঁচরকির বিহারীনগরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, ২৭ এপ্রিল বিকেলে এ ঘটনা ঘটে। মৃত দুজন হলেন কলারোয়ার পাঁচরকি গ্রামের কামরুল ইসলাম (৩৬) ও সদর উপজেলার বিহারীনগর গ্রামের আব্দুল্লাহ মোল্লা (৩৪)।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বাড়ির পাশের বিল থেকে বোরো ধান ওঠাচ্ছিলেন কামরুল ইসলাম। এ সময় বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রপাতে কামরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, আগরদাড়ি এলাকার বিহারীনগর গ্রামের আব্দুল্লাহ মোল্লা মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। উঠানে আসামাত্র বজ্রপাতে আব্দুল্লাহ গুরুতর আহত হন। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

আমাদেরকাগজ / এইচকে