আমাদের কাগজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে দগ্ধ নিয়ন (২০) নামের আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে আজ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে। শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে আমাদের এখানে দগ্ধ অবস্থায় ছয়জন এসেছিলেন। আজ সকালে নিয়ন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিলো। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় দগ্ধ ইলিয়াস আলী। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিলো। এ ঘটনায় এ পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়। সেখানে সন্ধ্যায় শঙ্কর নামে একজনের মৃত্যু হয়। বর্তমানে রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫) ও আলমগীর (৩৩) নামের তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়।
আমাদের কাগজ/এমটি




















