সারাদেশ ৬ মে, ২০২৩ ০৪:০৮

হলুদের রাতে প্রেমিকার আত্মহত্যা, খবর পেয়ে প্রেমিকের বিষপান

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: কুমিল্লায় গায়ে হলুদের আগের প্রেমিকার আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে মর্মান্তিক এই খবর শুননে পেয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই তরুণীর প্রেমিকও। শুক্রবার (৫ মে) ভোর ৪টার দিকে নগরীর বাগিচাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন। 

শারমিন আক্তার (২৩) নামের ওই তরুণীর গ্রামের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার কাকিয়ারচর এলাকায়।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শুক্রবার ভোরে খবর পাই বাগিচাগাঁও এলাকায় এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ নামিয়ে পাশের একটি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তরুণীকে মৃত ঘোষণা করলে স্বজনরা অ্যাম্বুল্যান্সে মরদেহ বাসায় নিয়ে আসেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জেনেছি ২০২০ সালের শেষের দিকে শারমিন আক্তারের বিয়ে ঠিক হয়। ওই তরুণীর ভাই দেশের বাহিরে থাকায় ২০২৩ সালের ৫ মে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। 

বৃহস্পতিবার রাতে গায়ে হলুদ অনুষ্ঠান শেষে নিজের রুমে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শারমিন। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এবং তদন্ত শেষ হওয়ার পর এ ঘটনার রহস্য উন্মোচন হবে।

আমাদের কাগজ/এমটি