সারাদেশ ৮ মে, ২০২৩ ০৩:৫৫

বাবা ও ছেলে মৃত্যুর ঘটনায় প্রমিকার বাবা-চাচা গ্রেফতার  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ কুমিল্লায় প্রেমিকার বাবা ও চাচার পিটুনিতে প্রেমিক নিহত হয়েছে। পরে ছেলের মৃত্যুর শোকে বাবারও মৃত্যু হয়। অতঃপর এ ঘটনায় নিহতের মা রুজিনা বেগম বাদী হয়ে একই দিন রাতে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে  রোববার (৭ মে) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে প্রমিকার বাবা-চাচাকে গ্রেফতার করা হয়। সোমবার (৮ মে) র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

এ দিকে জোড়া এই মৃত্যুর ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে কুমিল্লায়। 

র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বাবা ও চাচার পিটুনিতে প্রেমিক নিহতের পর ছেলের মৃত্যুর সংবাদ শুনে বাবার মৃত্যু ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক হওয়ায় র‌্যাব ছায়া-তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মামলা দায়েরের ৪ ঘণ্টার মধ্যে রোববার রাতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে উক্ত মামলার এক নং এজাহারনামীয় আসামি রওশন মিয়া প্রকাশে মুজা মিয়া ও দুই নং এজাহারনামীয় আসামি জাহাঙ্গীর মিয়কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, মেয়ের বাবা ও তার পরিবারের লোকজন মেয়ে তন্বীর সঙ্গে নিহত মাহিনের সম্পর্ক মেনে নিতে পারেননি। এরই প্রেক্ষিতে মেয়ের বাড়ির লোকজন প্রাথমিকভাবে মাহিনকে বার বার নিষেধ করলে, মাহিন তার প্রেমের সম্পর্ক চালিয়ে যেতে থাকে। 

তবে গ্রেফতারের পর ক্ষিপ্ত হয়ে মাহিনকে অমানুষিক নির্যাতন করে মর্মে দায় স্বীকার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের কাগজ/এমটি