সারাদেশ ২০ মে, ২০২৩ ০৩:৪৪

বিএনপির সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১০

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজবাড়ী শহরে বিএনপির সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ঘটে। এ সময় উভয়পক্ষের ম‌ধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় প্রায় ১০ জন আহত হন। শনিবার (২০ মে) দুপুর ১২টার দিকে শহরের আদর্শ মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন ঘটনা নিশ্চিত করেন। 

জানা গেছে, শনিবার দুপুরে রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা এলাকার বিএনপির সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাড়িতে নেতাকর্মীরা জড় হতে শুরু করে। পরে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, শনিবার দুপুরে বিএনপির সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।

আমাদের কাগজ/এমটি