সারাদেশ ২১ মে, ২০২৩ ১০:৫৮

ফাঁকা বাড়িতে মেয়ের বান্ধবীকে জোরপূর্বক ধর্ষণ 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আমাদের কাগজ ডেস্ক: অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের বান্ধবীকে (১৫) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। এ সময় ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে জানা গেছে। 

পরে ভুক্তভোগীর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় এনারুল ইসলাম (৪০)। ঘটনাটি ঘটে নাটোরের লালপুর উপজেলায়। রোববার (২১ মে) লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২০ মে) রাতে উপজেলার ওয়ালিয়া এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার রামানান্দপুর গ্রামের আবুল হোসেনের ছেলে এনারুল ইসলাম (৪০)।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফাঁকা বাড়িতে ভুক্তভোগী ছাত্রীকে বান্ধবীর বাবা এনারুল হাঁসুয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে এনারুল পালিয়ে যায়। এ সময় বিষয়টি স্থানীয়ভাবে ১০ লাখ টাকায় মীমাংসা করেন। পরে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ভুক্তভোগীর বাবা অভিযুক্ত এনারুলেরর নামে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন জানান, শনিবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে ওয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ভুক্তভোগী ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদের কাগজ/এমটি