সারাদেশ ২১ মে, ২০২৩ ০৪:৫৯

মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করল স্কুল শিক্ষার্থী

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মায়ের শাড়ি দিয়ে ফাঁস দিয়ে এক স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২০ মে) বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত তুষার (১৫) একই গ্রামের অরবিন্দু চন্দ্রের ছেলে। সে সাহেবগঞ্জ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে কাউকে কিছু না বলে ঘরে ঢোকে তুষার। এ সময় ঘরে থাকা তার মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস নেয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ফাঁস দেওয়া অবস্থায় তুষারকে দেখতে পেয়ে উদ্ধার করে। এ সময় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল জানান, কেন এবং কী কারণে তুষার আত্মহত্যা করেছে এ ব্যাপারে পরিবারের লোকজন কিছুই বলতে পারেনি। বিষয়টি গোবিন্দগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে।

আমাদের কাগজ/এমটি