সারাদেশ ২৮ মে, ২০২৩ ১২:২১

গরুর খাবারের গামলায় ভাসছিল নবজাতকের লাশ  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজশাহীর মোহনপুরে গরুর খাবারের গামলা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টায় ওই ইউনিয়নের বগপাড়া গ্রামে গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজ রোববার মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, উপজেলার মৌগাছি ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু ওই গ্রামের তানিয়া খাতুনের মেয়ে আয়েশা।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জানান, শনিবার বিকেলে শোবার ঘরে শিশুটিকে ঘুমে রেখে বাথরুমে যান তানিয়া। বাথরুম থেকে পাশের বাড়িতে কুকুরের কামড়ের কথা শুনে সেখানে যান। পরে পাশের বাড়ির সুমনের স্ত্রী রোজিনা তানিয়াকে ডাকতে এসে গোয়ালঘরে গরুর খাবারের গামলায় বাচ্চাটিকে ভেসে থাকা অবস্থায় দেখতে পান।  এ সময় তার চিৎকারে স্থানীয়রা নবজাতককে মৃত অবস্থায় উদ্ধার করেন।

তিনি আরও বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কিছু জানা যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে বুঝা যাবে, এটি হত্যা নাকি দুর্ঘটনা তা তদন্তের পর বলা যাবে। 

আমাদের কাগজ/এমটি