সারাদেশ ১ জুন, ২০২৩ ১২:৩০

মেঝেতে পড়েছিল গৃহবধূর মরদেহ, উধাও স্বামী 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ঘরের মেঝে থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক আছেন। এর আগে, ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়ন থেকে বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০টায় ওই ইউনিয়নের বাস্তপট্টি গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি বাস্তপট্টি গ্রামের ফরহাদ মোল্লার স্ত্রী হাসিনা বেগম (২৬)।

স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। নিহতের স্বজনদের দাবি, হাসিনাকে হত্যা করে তার স্বামী পালিয়েছেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে সংবাদ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পরে জানা যাবে। 

আমাদের কাগজ/এমটি