সারাদেশ ২ জুন, ২০২৩ ১১:০৩

রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীতে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় মো. মিরাজ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা-টি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. তুহিন।

নিহত যুবকের বাবার নাম মো. লোকমান খান। তবে তার পুরো ঠিকানা জানা যায়নি।

থানা উপপরিদর্শক (এসআই) মো. তুহিন বলেন, রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছে ওই যুবক হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়।

তিনি আরও বলেন, সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘাতক বাসটি শনাক্তর চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

আমাদেরকাগজ/এমটি